ধর্ষকের শাস্তির দাবিতে চাঁদপুরে ড্যাফোডিল শিক্ষার্থীদের  মানববন্ধন

চাঁদপুরে রোজিনার উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদ, নির্যাতনকারীদের বিচার এবং সারাদেশে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে ড্যাফেডিল কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসক এর কার্যালয় এর সামনে গিয়ে মানববন্ধন করে এবং পুনরায় ফিরে এসে বাসস্ট্যান্ড ইলিশ চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

এ সময় আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই, দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে, বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই সহ  নানা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা চাঁদপুরে শিশু রোজিনার নির্যাতনকারীদের বিচার ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেয়।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর