হাজীগঞ্জ পৌর জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট শনিবার সকাল ৬টায় হাজীগঞ্জ পৌর জামায়াতের মিলনায়তনে দিনব্যাপী শিক্ষাশিবির শুরু হয়ে
বিকাল ৩টায় শেষ হয়। উক্ত অনুষ্ঠানটি হাজীগঞ্জ পৌরসভার সেক্রেটারী মাওলানা সফিকুর রহমান মজুমদার
এর সঞ্চলনায় এবং হাজীগঞ্জ পৌরসভার আমীর হযরত মাওলানা মোহাম্মদ আবুল হাসানত পাটওয়ারীর
সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন দারস আলোচনা করেন পৌর কর্মপরিষদ
সদস্য ও ওলামা বিভাগীয় সভাপতি মুহাদ্দিস মো: শহিদ উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের
আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য
ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে আরো আলোচনা রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম
প্রধান ও অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মীর হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার নায়েবে আমীর হাফেজ মাওলানা কবির হোসাইন এবং ৬নং বরকূল
ইউনিয়ন এর সাবেক স্বর্ণপ্রদক প্রাপ্ত শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী, হাজীগঞ্জ
পৌরসভার শ্রমিককল্যাণ ফেডারেশনের আমীর আবু বকর ছিদ্দিক পাটোয়ারী। হাজীগঞ্জ পৌরসভার সহকারী
সেক্রেটারী মো: রবিউল আলম এবং মুহাম্মদ আবু তাহের, আরো উপস্থিত ছিলেন মাওলানা জামাল উদ্দিন,
মাওলানা মোঃ শহিদ উল্লাহ, হাফেজ আক্তার হোসাইন, মাওলানা বারাকাত হোসাইন, মো: শাহাজালাল, মাওলানা
আব্দুর রহমান এবং মো: জসিম উদ্দিন সহ আরো দায়িত্বশীলবৃন্দ। প্রধান অতিথি হিসেবে মাওলানা বিল্লাল
হোসেন মিয়াজী বলেন, সামনে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে আমাদের করণীয় বিষয়গুলো হলো-
ভোটার তালিকায় নাম নিশ্চিত করা, প্রার্থীদের সম্পর্কে জানা, স্বাধীনভাবে ভোট প্রদান, ভোটের দিন নিয়ম
মেনে চলা, ভোটের গুরুত্ব বোঝা, ভুয়া খবর থেকে দূরে থাকা, অন্যকে সচেতন করা, নির্বাচনী আচরণবিধি মানা,
সহিংসতা এড়িয়ে চলা, অবৈধ কাজ রিপোর্ট করা, শান্তি বজায় রাখা।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতীক ‘দাঁড়ি পাল্লা’ সকলের নিকট পৌঁছানো এবং আমাদের
মনোনীত এমপি প্রদপ্রার্থী অধ্যাপক আবুল হোসাইন সৎ যোগ্য ও ভালো লোক হিসেবে তার জন্য সকলের
নিকট ভোট চাওয়া।
বিশেষ অথিতির বক্তব্যে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও কোরবানি
সম্পর্কে কোরআন ও হাদীস থেকে আলোচনা করেন। বাছাইকৃত কর্মীদের মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা
মূলক আলোচনা করেন এবং কর্মীদের মান যাতে দ্রুত অগ্রসর হয় সেই ব্যাপারে আলোচনা পেশ করেন। নবী
রাসূলদের দ্বীনের জন্য এবং সাহাবিদের ত্যাগ কুরবানী সম্পর্কে আলোচনা করেন। সর্বশেষ এহেতেসাব ও
সমাপনী বক্তব্য এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। দোয়া ও মুনাজাত করেন পৌরসভার নায়েবে আমীর
হাফেজ মাওলানা কবির হোসাইন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
