চাঁদপুরের বিভিন্ন গ্রাম অঞ্চলে পানিবন্দী ও বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য
ত্রাণ সহায়তা নিয়ে ছুটছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
গত কয়েকদিন ধরে বৈষম্যবিরোধী শত শত শিক্ষার্থীরা কয়েকটি টিমে
ভাগ করে জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এসব ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন।
২৭ আগস্ট মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা চাঁদপুরের বিভিন্ন
অঞ্চলে এ ত্রান সামগ্রী বিতরণ করেন।
এরমধ্যে বন্যাদুর্গত ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের
বৃহত্তর ধানুয়া এলাকায় ৫০টি পরিবার, শাহরাস্তি উপজেলা রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের
রঘুনাথপুর গ্রামে ১২৫ টি পরিবার, চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী
ইউনিয়নের ৬ থেকে ৯ নং ওয়ার্ড এবং ৯নং বালিয়া ইউনিয়নের ৭ এবং ৮নং ওয়ার্ডে
১২০জন পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তারা।
ত্রান বিতরণের এই মানবিক কর্মকান্ডে চাঁদপুরের বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
