কচুয়া উপজেলা সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশিরের জামিন না মঞ্জুর করে পুনরায় কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত হাই কোর্টের নি¤œ আদালত।
সম্প্রতি ধানমন্ডি থানা দায়েরকৃত ডিজিটাল নিরপত্তা আইন মামলায় গতকাল বুধবার হাই কোর্টের নি¤œ আদালতে হাজারি দিতে গেলে শাহজাহান শিশিরের জামিন না মঞ্জুর করে পুনরায় আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। উপজেলার সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশিরের ব্যক্তিগত সহকারি মো.জহিরুল ইসলাম তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য যে. শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী নূরে আলমকে মারধরের ঘটনায় তার দায়ের করা মামলায় গত ২০২০সালে ২৫ আগস্ট শাহজাহান শিশির চাঁদপুর আদালতে জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
পরে ৮ ডিসেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। তিনি টানা ৩ মাস ১২দিন কারাভোগ করেছেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
