বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর, রোববার বিকাল ৪টায় চাঁদপুর আল-আমীন স্কুল এন্ড কলেজের তৃতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি তার বক্তব্যে বলেন, একজন শিক্ষক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতিকে গড়ে তোলার প্রধান কারিগর শিক্ষক। আমরা আমাদের শিক্ষার মাধ্যমে যদি শিক্ষার্থীদের সুন্দর ভাবে গড়ে তুলতে পারি তাহলেই আমাদের সফলতা। শিক্ষকরা সব সময় সম্মান পাওয়ার অধিকার রয়েছে । শিক্ষকদের বেতন বহুলাংশে বৃদ্ধি করা প্রয়োজন। আমাদের দেশের সরকার ইচ্ছে করেই শিক্ষাকে দু ভাগে ভাগ করে দিয়েছে সরকারি-বেসরকারি।
বর্তমান অন্তরবর্তী সরকারের কাছে থেকে সফলতা আদায় করা সম্ভব নয়। আমরা শিক্ষকরা ঐক্যবদ্ধ হই। পরবর্তী সরকারের কাছে আমাদের ঐক্যবদ্ধ ভাবে অধিকার আদায়ের লড়াই করতে হবে। দেশ এবং জাতিকে গড়ার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে।
আমরা ঐক্যবদ্ধ হয়ে সফলভাবে অধিকার আদায়ের লক্ষে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হোক।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলার সভাপতি -অধ্যাপক রুহুল আমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি হারুন আর রশিদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ- সভাপতি মোঃ শাহআলম, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা সগীর আহমদ, সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদ খান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন হাজীগঞ্জ উপজেলর সভাপতি মাওলনা আবু বকর মাহমুদ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মোঃ নাছির উদ্দীন প্রমূখ।
ক্যাপশন: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
