বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট, সোমবার সকালে শহরের হাজী মহসিন রোডের হান্নান কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রসুইঘর হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমাদের ভিশন “সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরি” , “তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ্য আশার শপথ বুকে দীপ্ত ছড়াও বিশ্বময়” এধরণের স্লোগান উজ্জীবিত হয়ে ওঠে অনুষ্ঠানের পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ।
বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন, বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁদপুর পৌর শাখার আমির এডভোকেট মোঃ শাহজাহান খান, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের চাঁদপুর শহর শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাবেক সভাপতি সুলতান মাহমুদ, মুজাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমরা ফেসবুক নামক ট্রমার মধ্যে যেন নিজেকে বিলীন করে না ফেলি। আমরা যেন এ রোগে আক্রান্ত হয়ে না পড়ি। এটা এক ধরনের ডিজিস । আল্লাহ রাব্বুল আলামীন এই প্রজন্মকে হেফাজত করুক। আমরা যেন দুনিয়ার জিন্দেগীতে আখেরাতের প্রস্তুতি নেই। তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে সফল হবো।
এসময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে অতিথিরা তাদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
