চাঁদপুর সরকারি মহিলা কলেজের তিনজন সহকর্মী সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে এবং তিনজন সহকর্মী সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান। শিক্ষক পরিষদের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ:১। প্রফেসর ড. মোঃ মাসুদ হোসেন ২। প্রফেসর জীবন কানাই সাহা ৩। প্রফেসর মোঃ বুলবুল আলম। সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ: ১। জনাব মোহাম্মদ ইলিয়াছ হোসেন ২। জনাব মুহাম্মদ মাহফুজুর রহমান ৩। জনাব মোসা. আবজম খানম।

chandpurdiganta.com The Daily Chandpur Diganta