চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মার্চ শুক্রবার তরপুরচন্ডী কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মিজানুর রহমান খান।

তরপুচন্ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর বন্দুকশী’র পরিচালনায় ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী সুলতান মাহমুদ চাঁদপুর জেলা জজ কোর্টের এপিপি আব্দুল কাদের খান, বিশিষ্ট সমাজ সেবক শফিকুর রহমান,  চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য মিন্টু কাজী, তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কামাল সরদার, জামায়াত নেতা ইমরান খান, হাফেজ ওসমান গনি মিজি। অরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আমরা পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আপনাদের জন্য এই আয়োজন করেছি। চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থা মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত।