চাঁদপুর শহর ৪ নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার ৪নং ওয়ার্ডের আয়োজনে পূর্ব শ্রীরামদী, পৌরসভা ও চাঁদপুর সদর এর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারী বুধবার বিকেলে ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ কাউছার মিয়াজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মাওলানা ইলিয়াস মিয়াজির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান।

তিনি তার বক্তব্যে বলেন বিগত দিনগুলোতে  জামায়াত ইসলামীর নেতা কর্মীদের কে সাধারণ মানুষ থেকে দূরে সরিয়ে রেখেছিলেন ফ্যাসিবাদীরা। বিভিন্নভাবে অপবাদ দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে রাজনৈতিক নিপীড়ন ও কারাবন্দী করে রেখেছিল। আমরা এই সমাজের মানুষের কাছে গিয়ে সেবা করার ইচ্ছা থাকলেও করতে পারেনি।

রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র করে আমাদের নেতাকর্মীদেরকে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে দিন পার করতে হয়েছে।
অনেক কষ্ট, জুলুম সাহায্য করে আমরা দিন যাপন করেছি। অনেক সময় তিনজন এত একত্রিত হয়ে আমরা কোন কথাও বলতে পারেনি।
আল্লাহ তাআলা আমাদেরকে এই জালিম শাসকদের হাত থেকে মুক্ত করে দিয়েছেন। বাংলাদেশ জামায়েত ইসলামী একটি সুন্দর মডেল দেশ উপহার দিতে চায়। আপনারা যদি আল্লাহর আইন, ও দেশে ন্যায় বিচার আশা করেন, তাহলে জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হন।
আমাদের নেতাকর্মীরা যেন সব সময় সাধারণ মানুষের পাশে থেকে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সব সময় সমাজ উন্নয়নে কাজ করতে পারে সেজন্য আপনারা সহযোগিতার বিকল্প নেই। দেশ ভালো থাকলে এই দেশের সকল মানুষ ভালো থাকবে।
দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব সহ কোন অন্যায় অপরাধী থাকবে না।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজি, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম খাম (সবুজ),  চাঁদপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি  আঃ হাই লাভলু, ৪নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি আঃ বাতেন মিয়াজি, মোঃ বিল্লাল হোসেন মিয়াজি, মুকুল হোসেন (মুকু মাষ্টার)  পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন ৪নং ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা তোফায়েল আহমেদ।