চাঁদপুর শহর জামায়াতের আলোচনা সভা ও দোয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ২৪ এর গণঅভ্যর্থনের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

০১ জুলাই বাদ আসর চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও জেলা আমীর ফরিদগঞ্জ আসনের সম্ভব্য এমপি পদপ্রার্থী মাও: বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর-হাইমচর আসনের সম্ভব্য এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারী জননেতা এডভোকেট মো: শাহজাহান মিয়া।

প্রধান অতিথি বলেন, জুলাই আন্দোলন দমাতে অগণিত মানুষকে শহীদ করা হয়েছিলো। স্বৈরাচারে প্রতিহিংসায় হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছিলেন। অনেকে হাত, পা, চোখ হারিয়ে আজ বিকলাঙ্গ। আর তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। তাই জাতির এসব বীর সন্তানদের যথাযথ মূল্যায়ন করতে হবে। মূলত, জুলাই বিপ্লবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই তাদের যথাযথ মূল্যয়ন করতে হবে। যাতে আগামী প্রজন্ম দেশ ও জাতির জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রেরণা পান।

২৪ এর গণঅভ্যর্থনকে বুকে ধারণ করে কুরআনের সমাজ বিনির্মাণের জন্য সামনে অগ্রসরত হবে, আমাদেরকে হিম্মত ও প্রজ্ঞার মাধ্যমে চেষ্টা করে যেতে হবে। ২৪ এর গণঅভ্যর্থনে যারা শাহাদাত বরণ করেছে পঙ্গুত্ব বরণ করেছে ও আহত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে ছিল আগামী দিনও থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান এর সভাপতিত্বে ও শহর সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন শহর শাখার সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ, শুরার সদস্য মাও: তাফাজজল হোসেন, এড: মামুন মিয়াজী, গোলাম মাওলা। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি জাফর আহমেদ।