বৃহস্পতিবার , মে ১৪ ২০২৬

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি পক্ষ  ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি পক্ষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল শুক্রবার বিকেলে পৌর  ৭ নং ওয়ার্ডস্থ বড় স্টেশনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ।

৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নূর মোহাম্মদ খোকার সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত ক্যাম্পেইনে ৭ নং ওয়ার্ড জামায়াতের সহকারি সেক্রেটারি হানিফ চোকদার সহ  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।