চাঁদপুর জেনিথ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর জেনিথ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা
ফয়েজ আহমেদ
শহর প্রতিনিধি
চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
১৯,আগষ্ট(বুধবার) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদউত্তীর্ণ খাবার বিক্রি এবং মিষ্টির মধ্যে পোকা পাওয়ার অভিযোগে জেনিথ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরণের অনিয়ম না করার অঙ্গিকার করেন।

অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতন মূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।