চাঁদপুর সদর উপজেলায় ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, অর্থসহ ইউপি সদস্যের স্ত্রী ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার হানারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন ইউপি সদস্য বাশার দর্জির স্ত্রী শাহিনা বেগম (৪০) ও একই এলাকার নুরু গাজীর ছেলে মোস্তফা গাজী (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাশার দর্জি পালিয়ে গেলেও তার স্ত্রী শাহিনা ও সহযোগী মোস্তফাকে আটক করে পুলিশ। অভিযানে ৯৫০ পিস ইয়াবাসহ নগদ অর্থ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
