চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য ্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ থেকে একটি পরিবেশ সচেতনতামূলক ্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক বলেন, “এই বছরের বিশ্ব পরিবেশ দিবসে গুরুত্ব দেওয়া হয়েছে প্লাস্টিক দূষণকে। ভবিষ্যতে নদী দূষণসহ অন্যান্য পরিবেশগত ইস্যুতেও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, “সরকারি দপ্তরগুলোর পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে পরিবেশ সচেতনতা বাড়াতে হবে। প্রশাসনের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়।

তিনি উল্লেখ করেন, “বর্তমানে অনেক জায়গায় প্লাস্টিকের ব্যবহার কমে এলেও বাজার দোকানে এখনও এটি ব্যবহৃত হচ্ছে। প্লাস্টিকের কারণে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, রাসায়নিক সার ব্যবহারে পরিবেশ ক্ষতির মুখে পড়ছে।

জেলা প্রশাসক শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান, “শিশুকিশোরদের স্কুল থেকেই পরিবেশ শিক্ষা দিতে হবে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করাও জরুরি।

চাঁদপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় জমি অধিগ্রহণের জটিলতার কথা তুলে ধরে তিনি বলেন, “বর্জ্য ব্যবস্থাপনার জন্য জমি নির্ধারণ করলেই স্থানীয়দের আপত্তির মুখে পড়তে হয়।

পরিবেশ সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “প্রশাসনের চাইতে পরিবেশবাদী সংগঠনগুলো আরও কার্যকরভাবে কাজ করতে পারে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রণি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু তাহের এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকাওয়াত জামিল সৈকত।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান। দিবসের মূল প্রতিপাদ্যপ্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক পরিবেশ আন্দোলনকর্মী মো. আলআমিন।

সভায় চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিএম শাহীন, জেলা নদী রক্ষা ফাউন্ডেশনের সভাপতি মুসাদ্দেক আলআকিবসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

তারা প্লাস্টিকের ক্ষতিকর দিক, বিকল্প ব্যবহারের উপায় এবং জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী কর্মসূচির শেষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।