বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে চাঁদপুরে প্রথম জেলা প্রশাসনের আয়োজনে শিশু-কিশোরদের নিয়ে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর তীর সংলগ্নে ঘুড়ি উৎসব উদ্বোধন ও পুরস্কার বিতরণ এই অনুষ্ঠারে আয়োজন করা হয়।
উৎসবে চাঁদপর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের শিশু-কিশোর অংশ নেয়। রং-বেরঙের ঘুড়ি ও নাটাই হাতে নিয়ে নদীর পারে আসেন তারা। প্রজাপতি, চিল, ঈগল ও মাছ আকৃতির ঘুড়ি আকাশে উড়ায় তারা। যার ঘুড়ি বেশি সময় আকাশে থেকেছে তাকে দেওয়া হয় পুরষ্কার।
ঘুড়ি উৎসবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় তিনি বলেন, ঘুড়ি উৎসব সেই ঐতিহ্যেরই রঙিন প্রতিফলন। এ ধরনের আয়োজন শুধু বিনোদনের নয়, আমাদের ইতিহাস-ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে যুক্ত থাকার একটি গুরুত্বপূর্ণ উপায়। ঘুড়ি উৎসব উদযাপন আবহমান গ্রামীণ বাংলার একটি ঐহিত্য। চাঁদপুরে প্রথমবারের মতো চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে।
ঘুড়ি উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট শাহজান মিয়া, সদর এসিল্যান্ড এমরান হোসেন, জেলা নাগরিক পাটির এডভোকেট শেখ ছালেহ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্ংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ঘুড়ি উৎসব শেষে জেলা প্রশাসক ১ম,২য়,ও ৩য় বিজয়ী পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
