বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর মঙ্গগলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন মোহাম্মদ বাবর এর পরিচালনায় বক্তব্য
রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস, সদস্য অরূপ কর্মকার, সোহাগ পাটোয়ারী, ইলিয়াস হাওলাদার, শুকুর ঢালী ,জাহাঙ্গীর প্রধানিয়া, চাঁদপুর সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ, মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ইসমাইল প্রধান, ২ নং নায়েরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী গোলাম রাব্বানী প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া বলেন, আমরা একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন যুবলীগ দেখতে চাই। যেখানে মাদকের কোন স্থান থাকবে না। এবং যুব লীগের নাম ভাঙ্গিয়ে কেউ কোন অপকর্মে লিপ্ত থাকতে পারবে না। তাহলেই যুবলীগের আসল উদ্দেশ্য সার্থক হবে। দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসায় যুবলীগের অন্যতম লক্ষ্য।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
