চাঁদপুরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. খোরশেদ খাঁন (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ চাঁদপুর সদর উপজেলার তেঁতুলতলা গ্রামের মো. ইসমাইল খানের ছেলে।
নিহতের সহকর্মী মো. সেলিম জানান, আমরা চাঁদপুরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন দ্বিতীয় তলা ভবনে ছাদ ঢালাইয়ের কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যান খোরশেদ। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta