চাঁদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে শনিবার সকালে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো জিয়াউদ্দীন।
তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে বিজ্ঞানে অবদান রাখতে হবে। আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে জ্ঞান চর্চা করতে হবে। পড়তে হবে, পড়া ছাড়া জ্ঞান হবে না। যতক্ষণ না নিজেরা বদলাবো, ততক্ষণ আমাদের দেশ উন্নত হবে না। তিনি শিক্ষার্থীদের বলেন, পৃথিবীতে যদি ক্ষমতা ও প্রভাববিস্তার করতে চাই, তাহলে আমাদের জ্ঞান ছাড়া বিকল্প নাই। তাই তরুনদেরকে অবশ্যই জ্ঞান অর্জনে মনোনিবেশ করতে হবে।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন।
ক্যাপশন: চাঁদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো জিয়াউদ্দীন।
