বালিয়ায় মহিলাদের কোরআন তালীমে হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৩ নভেম্বর বিকেলে বিক্ষোভ মিছিলটি বালিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে ফরক্কাবাদ বাজার ও ডিগ্রি কলেজের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে গিয়ে সমাবেশ এর মাধ্যমে মিছিল শেষ হয়।
মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জননেতা মাওলানা সুলতান মাহমুদ। উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলোয়ার, সেক্রেটারি মোহাম্মদ উল্যাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সোলায়মান মীর, শ্রমিকনেতা রাসেল মোল্লা, দপ্তর সম্পাদক হাফেজ শাহাদাৎ হোসাইন,জামায়াত নেতা খোরশেদ আলম, হাজী আঃ হাই, কাউসার আলম সহ বিপুল নেতাকর্মী।
বিক্ষোভ সমাবেশে চেয়ারম্যান প্রার্থী জননেতা মাওলানা সুলতান মাহমুদ বলেন, সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন এর রাজনৈতিক সম্প্রতি বহুদিনের। সাবেক লীগ কর্মী নব্য যুবদল নামধারী সন্ত্রাসীরা আমাদের পর্দানশীন মা-বোনদের উপর হামলা করে পরিকল্পিত ভাবে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করতে চায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় নিয়ে শাস্তি ব্যবস্থা করুন। মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
