বৃহস্পতিবার , এপ্রিল ১৬ ২০২৬

কুরআন হাদীস ব্যতীত সুন্দর সমাজ হতে পারে না

কুরআন হাদীস ব্যতীত সমাজ গড়ে তুললে সে সমাজ কখনো সুন্দর সমাজ হতে পারে না  বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি  এডভোকেট শাহজাহান মিয়া।

২৪ মার্চ সোমবার বাইতুল হামদ মসজিদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য  করেন।

বায়তুল হামদ মসজিদের ইমাম মোহাম্মদ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আল আমিন একাডেমির প্রভাষক প্রফেসর শাহ আলম, জামায়াতে ইসলামী ১০ নং ওয়ার্ড সভাপতি গোলাম মাওলা প্রমুখ।

জামায়াতের চাঁদপুর-হাইমচর আসনের মনোনীত এ নেতা আরো বলেন, কুরআনের আইন মেনে না চলার কারণে রমজান মাসেও ধর্ষণের ঘটনা ঘটছে। সেজন্য কুরআনের আলোকে নিজেকে গড়ে তুলে কোরআনের আইন অনুযায়ী সমাজ গড়ে তোলতে হবে।  আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে কুরআনের আইন মেনে না চললে কখনো সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবেনা। কুরআনের আইন বাস্তবায়নের দলে নিজেকে শরীক হওয়ার আহবান জানান তিনি।
আগামী নির্বাচনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে আল্লাহর আইন অনুযায়ী  সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভালো কাজের সাথে থাকতে হবে এবং ভালো লোককে ক্ষমতায় নিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন জামায়াতের এ নেতা।

মিশন রোড শাহী জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমানের দোয়া ও মুনাজাতের মধ্যে দিয়ে ইফতার মাহফিলের কার্যক্রম শেষ হয়। ইফতার মাহফিলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।