একজন মানুষ প্রতিটি ভোটের জন্য আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে। কেননা ভোট আল্লাহর দেওয়া আমানত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামি চাঁদপুর ১ কচুয়া আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন একজন মানুষ প্রতিটি ভোটের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেননা ভোট আল্লাহর দেওয়া আমানত। তিনি আরও বলেন আমরা সবাই আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর আমানতের যথাযথ প্রয়োগ আমাদেরকে করতে হবে। আর ভোটও একটি আমানত। সেই আমানত নিজের খেয়াল খুশি মত ব্যয় করলে হবে না।আল্লাহর নির্ধারিত পথে সেটার প্রয়োগ করতে হবে।
তিনি বলেন বিগত যে সরকার গেছে যাদেরকে আমাদের ভোট দেওয়া লাগেনি। তারা নিজেরাই আমাদের দিনের রাতে দিয়ে দিয়েছে। যার কারণে তারা আমাদের কাছে কোন জবাবদিহিতা করেনি।যার ফল হলো প্রধান মন্ত্রীর গাড়িচালক ৪০০ কোটি টাকার মালিক। যা ছিল দুর্নীতির চরম মাত্রা অতিক্রম করার সমান। এরকম প্রশাসনের প্রত্যেকটা স্তরে স্তরে দুর্নীতি আর চাঁদাবাজিতে পরিপূর্ণ ছিল শুধু একটাই কারণ দেশের নির্বাচন ব্যবস্থা ছিল ধ্বংস ।
আমরা সেটার আর পুনরাবৃত্তি করতে দেবে না। এখন থেকে আমরা আমাদের ভোটের হেফাজত করবো।কোন মদখোর, ডালখোর, ইয়াবাখোর, বাবাকে খোরকে আমরা আমাদের এই মূল্যবান ভোট দেব না। যেহেতু এটা আললাহর দেওয়া আমানত। সেহেতু আগামী দিনে আমরা আল্লাহওয়ালাদের নির্বাচিত করার জন্য আমাদের ভোটের যথাযথ ব্যবহার করার চেষ্টা করবো।
৪নং পালাখাল মডেল ইউনিয়ন এর সভাপতি মাওলানা জসিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সেক্রেটারী হাসান মাহমুদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসাইন।
