হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে মাদকবিরোধী যৌথ অভিযানে কচুয়া থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ জুন) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে কচুয়া উপজেলার আলিয়ারা এলাকা থেকে মাদক কারবারি মোঃ বাবুল (২৬) এবং মোঃ ইকবাল হোসেন হৃদয় (১৮) কে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিদের নিকট থেকে ৩২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
