কচুয়ায় মসজিদে চুরি করতে এসে আটক ২

কচুয়ার দূর্গাপুর গ্রামে একটি মসজিদের দ্বিতীয় তলায় দিনদুপুরে ইমামের রুমে কৌশলে তালা ভেঙ্গে প্রবেশ করে চুরির চেষ্টাকালে যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কচুয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃত হলেন, বাঞ্ছারামপুর সদরের দশআনি গ্রামের আব্দুল আজিজের পুত্র আবুল হোসেন একই উপজেলার শিবপুর গ্রামের কফিল উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম। ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দূর্গাপুর নূরে আমেনা জামে মসজিদের ইমাম মো: জাহাঙ্গীর আলম জানান, রবিবার জোহরের নামাজ পড়িয়ে তিনি দাওয়াত খেতে যান। পরে ৩টার দিকে মসজিদে প্রবেশ করে দোতলায় তার রুমে জন অচেনা লোককে দেখতে পেয়ে বাহির থেকে তালা ঝুলিয়ে দেন।

পরে স্থানীয় লোকজন খবর দিলে তাদের ব্যাবহারিত একটি মোটরসাইকেল চুরি করার বিভিন্ন তালার চাবি যন্ত্রাংশসহ আটক করা হয়। তবে সন্দেহভাজন আটককৃত যুবক সফিকুল ইসলাম আবুল হোসেন মসজিদের ইমামের দোতলার রুমে তালা ভেঙ্গে প্রবেশের কথা শিকার করলেও কোন কিছু চুরি করেননি বলে জানান।