চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশ্রাফির পক্ষে দাঁড়ি পাল্লার সমর্থনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী “রান উইথ আশ্রাফী”।
নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে সমগ্র কচুয়া শহর জুড়ে জনতার মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।
দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে কচুয়ার সর্বস্তরের জনতার প্রতি উদাত্ত আহবান জানাতে এবং সকল ভোটারের কাছে দাঁড়ি পাল্লার পক্ষে ভোট দানের আহবান পৌঁছাতে এই ব্যতিক্রম কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখা ও পৌরসভা শাখা।
শনিবার সকাল সাড়ে ৯ টায় কচুয়ার আল ফাতেহা মাদ্রাসা মাঠ থেকে শুরু করে “রান উইথ আশ্রাফী” প্রোগ্রাম টি কচুয়া ডাক বাংলো হয়ে সুবিদপুর হাই ওয়ে, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট,ফায়ার সার্ভিস, আকানিয়া বিশ্বরোড হয়ে কচুয়া বাজারে প্রবেশ করে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও ডাকবাংলো হয়ে আল ফাতেহা মাদ্রাসায় এসে শেষ হয়।
পৌর সভার এ সু বিশাল পথ অতিক্রম কালে মুহাদ্দিস আবু নসর আশরাফির সাথে ছিলেন, কচুয়া উপজেলা জামায়াতের আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমীর মাস্টার মো: সিরাজুল বসলাম, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী কচুয়া পৌরসভা শাখা আমীর অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজলী, সেক্রেটারী মাওলানা মো: মনির হোসেন সাইদ, ১ নং সাচার ইউনিয়ন শাখা আমীর মীর মো: অহিদুজ্জামান, ৩ নং বিতারা ইউনিয়ন শাখা আমীর মো: নাছির উদ্দিন মোল্লা, ৮ নং কাদলা ইউনিয়ন শাখা আমীর অধ্যাপক মো: আবু জাফর, ১০ নং গোহট উত্তর ইউনিয়ন শাখা আমীর, অধ্যাপক মো: রফিকুল ইসলাম,১১ নং গোহট দক্ষিণ ইউনিয়ন শাখা আমীর মাওলানা মো: হেলাল উদ্দীন, ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন শাখা আমীর মাওলানা মো: আব্দুল মতিন, ২ নং ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা মো: শহিদ উল্লাহ, ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা মো: জসীম উদ্দিন, ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা মো: হেদায়েত উল্লাহ, ৬ নং ইউনিয়ন শাখা সভাপতি অধ্যাপক মো: এমদাদ উল্যাহ, ৯ নং কড়ইয়া ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা মো: আব্দুর রহমান নিজামী প্রমুখ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
