বৃহস্পতিবার , এপ্রিল ৩০ ২০২৬

ইসলাম প্রতিষ্ঠায় মা-বোনদের  ভূমিকা রাখতে হবে-আবু নছর আশরাফী

বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায়  মহিলা মা ও বোনদেরকে অগ্রনী ভুমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামি চাঁদপুর -১ কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
২৩ জুন বিকাল ৩টায় কচুয়া উপজেলার সাচার ডিগ্রী কলেজে বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার মহিলা বিভাগ কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন বাংলাদেশে ইসলাম প্রতিষঠায়  মহিলা মা ও বোনদেরকে অগ্রনী ভুমিকা রাখতে হবে। তিনি আরও বলেন আমাদের মা-বোনরা হলেন মা আয়েশার উত্তরসূরী।
সমাজ বিনির্মানে মা আয়েশা যে ভুমিকা রেখেছেন তারাও ইসলাম প্রতিষ্ঠায় সেরকম ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ জায়গায় থেকে আগামী দিনে ইসলামের পক্ষে কাজ করার জন্য সকল জন শক্তিকে আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
মহিলা সভাপতি শাহীন সুলতানা সভাপতিত্বে কর্মী সমাবেশে দরসে কোরআন পেশ করেন মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ১নং সাচার ইউনিয়নের আমির মীর মোহাম্মদ অহিদুজজামান, সেক্রেটারি আবুতাহের মাসুম, শিবির সভাপতি তৌফিক ওমর ফাহিম, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, গাজী ইমরান, গাজী মোজাম্মেল, আহসানুল্লাহ ও এসব ইউসুফ পাটোয়ারী সহ আরো অনেকেই।