গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা।
মঙ্গলবার সকালে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলার আয়োজনে আদালতের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আবুল খায়ের সালেহ এবং সঞ্চালনায় ছিলেন কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মামুন হোসেন মিয়াজী।
ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট নাজিমুল্লা বাপ্পি, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রধানিয়া ও ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল কাদের খান।
এসময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসান, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরামসহ আইনজীবী সমিতির সিনিয়র সদস্যরা অংশগ্রহণ করেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
