শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, এবছর দূর্গাপূজা চ্যালেঞ্জিং। আগামী নির্বাচন যেন সুন্দরভাবে না করতে পারে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে জনবিচ্ছিন্ন কিছু দল। যারা পিআর পিআর করে ব্যস্ত। তারা জনপ্রিয় দল না তারা এটা ভালো করেই জানে
।
তিনি আরো বলেন, তারেক রহমান দূর্গা পূজা বিষয়ে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। এবারের পূজা সবাইকে চোখ–কান খুলে এবং সর্বোচ্চটা দিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে। কিছু লোক বিএনপির বিরুদ্ধে বিষেোগার করে যাচ্ছে। প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক। পূজা মন্ডপে অপরিচিত লোক আনাগোনা করছে কিনা তা লক্ষ রাখতে হবে। কেউ যাতে হট্টগোল না করতে পারে নজর রাখতে হবে।
জেলা বিএনপির পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তগুলো হলো– জেলা বিএনপির পক্ষ থেকে দূর্গা পূজা উপলক্ষে ৪ দিনের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হবে। কন্ট্রোল রুমে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। কোন স্থানে কিছু হলে কন্ট্রোল রুমে জানালে ব্যবস্থা নেওয়া হবে। পূজা উপলক্ষে জেলা বিএনপির পরিদর্শন টিম গঠন করা হবে। সেই টিম বিভিন্ন উপজেলায় মন্ডপ পরিদর্শন করবে। পূজা মন্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক স্থাপন করতে হবে। দূর্গা পূজা নিয়ে কোন অবহেলা করা যাবে না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র সহ–সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ–সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, হুমায়ুন কবির প্রধান।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
