হাজীগঞ্জে ৬ অবৈধ ট্রাভেল এজেন্সিতে ২০ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জে ট্রাভেল এজেন্সিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এসময় তিনি অবৈধ ৬টি ট্রাভেল এজেন্সিতে পৃথক হারে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এবং সরকারি নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন।

এর মধ্যে বেঙ্গল ট্রাভেলসকে ৩ হাজার, মনোয়ার ট্রাভেলসকে ৩ হাজার, মজমুদার ট্রাভেলসকে ৩ হাজার, ভাইব্রেন্ট ট্রাভেলসকে ৩ হাজার, ভুইয়া ট্রাভেলসকে ৩ হাজার ও বিমান ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২১ এর ১১ ধারায় উল্লেখিত ট্রাভেলস্ এজেন্সিগুলো থেকে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহৃত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদ, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. গোলাম চিশতীয়াসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।