হাজীগঞ্জে ৫১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫৫ বছরের জুলহাস

হাজীগঞ্জে ৫১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুলহাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াই এলাকায় স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলমের নেতৃত্বে এনএসআই মনির মুন্না সহ পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় জুলহাসকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তাঁর পরিহিত লুঙ্গির ডান পাশ থেকে নীল পলিথিনে মোড়ানো দুটি প্যাকেটে থাকা ৫১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তার জুলহাস হাজীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ছাদেক।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর