জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাজীগঞ্জের প্রথম শহীদ আজাদ সরকার স্মরণে নির্মিত “শহীদ আজাদ সরকার মেমোরি স্ট্রিট”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই স্ট্রিটের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শহীদ আজাদ সরকার মেমোরি স্ট্রিটের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, শহীদ আজাদ সরকারের ছেলে হিমেল সরকার সহ হাজীগঞ্জ উপজেলা জুলাই মঞ্চের নেতৃবৃন্দ।
এসময় শহীদ আজাদ সরকারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের আওয়ামী লীগ নেতাদের হাতে খুন হয় আজাদ সরকার। তিনি হাজীগঞ্জের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
