হাজীগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ জামায়েত ইসলামি হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা।
শনিবার( ২৩আগষ্ট) সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ একটি রেষ্টুরেন্টে উপজেলা জামায়েত ইসলামির আমীর বি.এম.কলিম উল্লাহর সভাপতিত্বে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামি মনোনীত (চাঁদপুর-৫) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল হোসাইন।
এসময় তিনি বলেন-বাংলাদেশ একটি বহু ধর্ম ও সংস্কৃতির দেশ। এখানে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলা আমাদের দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। নির্বাচনে জয়ী হলে আমি এলাকায় সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা তা,লিমুল কোরআনের সদস্য হাফেজ মীর হোসাইন,উপজেলা জামায়েত ইসলামির নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার (পরান), ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান মাওলানা আবু জাফর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বনিক,শ্যামল দত্ত প্রমুখ।
পৌর জামায়েত ইসলামির আমীর মাওলানা আবুল হাছনাত পাটওয়ারী সঞ্চালনায়
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়েত ইসলামির সেক্রেটারি জয়নুল আবেদীন, সহ-সেক্রেটারি মাওলানা মনির হোসেনসহ উপজেলার ১২টি ইউনিয়নের আমীর ও পৌর সকল ওয়ার্ডের বাংলাদেশ জামায়েত ইসলামির কর্মী,সমর্থকবৃন্দ।
অনুষ্ঠানে ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ জামায়াত নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই ধরনের মতবিনিময় সভা সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এমন উদ্যোগগুলো প্রশংসনীয়।
মতবিনিময় সভা শেষে ভিন্ন ধর্মাবলম্বী লোকদের সাথে কৌশল বিনিময় করেন (চাঁদপুর-৫) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল হোসাইন
