হাজীগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ মে) রাত ১টা ৩০ মিনিটের দিকে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ফজলুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর একটি টিমের সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও অংশ নেয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ স্বপন হোসেন (২৫)। তিনি টোরাগড় গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে।

অভিযানের সময় তার কাছ থেকে  ৭,২৫০ নগদ টাকা,  ইয়াবা ১৯ পিস,  গাঁজা ১ কেজি ,ফেনসিডিল ১ বোতল , গাঁজার পুরিখা ৭ পিস উদ্ধার করা হয়:  পরে তাকে হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই অভিযান মাদকবিরোধী চলমান কার্যক্রমের অংশ, এবং এরকম অভিযান আরও চালানো হবে।