বুধবার , জানুয়ারি ১৪ ২০২৬

বাগাদী ইউনিয়নে দাঁড়িপাল্লার সমর্থনে এড. শাহজাহান মিয়ার গণসংযোগ 

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে দাঁড়িপাল্লার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন এমপি প্রার্থী জননেতা অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

রবিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় অর্ধশত কর্মী-সমর্থক নিয়ে তিনি ইউনিয়নের সাহেব বাজার, বাঁশতলী বাজার, মমিনপুরসহ বাগাদী বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন। এ সময় তিনি হাটবাজারে পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং হাত তুলে অভিবাদন গ্রহণ করেন।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহজাহান মিয়া গণসংযোগে বলেন,“দাঁড়িপাল্লা জনগণের ন্যায়বিচার, সমতা ও কল্যাণের প্রতীক। আল্লাহর আইন অনুযায়ী ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমি নির্বাচিত হলে এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করব।”

তিনি আরও বলেন, “চাঁদপুর-৩ আসনের জনগণ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমেই সেই পরিবর্তন আসবে।” গণসংযোগ শেষে তিনি সকলকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ বেলায়েত হোসেন খান, সেক্রেটারী ডা. আলী হোসাইন, ১ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মোঃ রাসেল পাটওয়ারী, সেক্রেটারী মোঃ সাহাদাত হোসেন বেপারী, ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ মিজানুর রহমান শেখ, সেক্রেটারী মোঃ হারুনুর রশিদ তালুকদার, ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ ইয়াছিন ৭ নং ওয়ার্ড ইউপি মেম্বার মোঃ মোশারফ হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।