হাজীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কারের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও ডিগ্রি কলেজ প্রাঙ্গনে জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যে একটি দফা সামাজিক নিরাপত্তা। এই সামাজিক নিরাপত্তা ও শান্তি চাইলে প্রতিশোধ পরায়ণ থেকে ফিরে আসতে হবে।
তিনি আরো বলেন, বিএনপিতে কেউ নেতা নয়, সবাই জনগণের সেবক।
মমিনুল হক বলেন, দেশে এখন কিছুক্ষণ পরপর একটা মঞ্চ তৈরি হয়। একটা দাবী উথাপিত হয়। ড. ইউনুছের এই পরিষদে কিছু ভারতীয় দালাল আছে। তারা তথাকথিত একটি নিবন্ধনবিহীন রাজনৈতিক দলকে দিয়ে রাজপথ গরম করে।
উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভার সভাপতিত্ব করেন মো. বিল্লাল হোসাইন। এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে জনসভায় উপস্থিত হয়।
