স্টাফ রির্পোটার
সুনামধন্য সাংস্কৃতিক সংগঠন নাজ মিউজিক সেন্টারের চেয়ারম্যান অ্যাড. নাজমা আক্তারের অর্থায়নে কর্মীহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন সংগঠনের অন্তভূক্ত গীতিকার ও লেখক কবির হোসেন মিজি।
২৭ এপ্রিল সোমবার বিকেলে চাঁদপুর শহরের বিভিন্নস্থানে বিভিন্ন পেশার কর্মহীন খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ সহ বিভিন্ন খাদ্র সামগ্রী বিতরণ করেন তিনি।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দেশের বর্তমান পরিস্থিতে কর্মহীন হয়ে পড়েছে গরীব অসহায় ও বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ। দেশের এই সংকটময় মুহুর্তে অসহায় দুঃস্থদের মাঝে প্রায় দিনই অসহায় মানুষকে নিরবে খাদ্য সহায়তা দিয়ে আসছেন নাজ মিউজিক সেন্টার।
দেশের বর্তমান সংকটময় মুহুর্তে মানবতার সেবায় নাজ মিউজিকের চেয়ারম্যান অ্যাড. নাজমা আক্তার নিজের ব্যাক্তিগত অর্থায়নে মানুষকে এই সহায়তা দিয়ে আসছেন। আগামীতেও চাঁদপুরে আরো ব্যাপক পরিসরে মানুষকে খাদ্য সহায়তা দিবেন বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
