বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা-২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টায় চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, “এই শিশুদের চোখে যে উজ্জ্বলতা, তাদের মেধা দেখে আমি অভিভূত। তারা শুধু মাদ্রাসার নয়, গোটা জেলার গর্ব।” তিনি ইসলামি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “যে জাতি কুরআনের আলোয় আলোকিত হয়, তাদের নৈতিকতা ও মূল্যবোধ দৃঢ় হয়।” ডিসি আরও বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক নয়, ধর্মীয় শিক্ষাও চরিত্র গঠনে অত্যন্ত জরুরি। অভিভাবকদের উচিত সন্তানদের মানবিক গুণাবলি ও নৈতিক শিক্ষায়ও সমান মনোযোগ দেওয়া।”
তিনি সরকারের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, “তোমাদের মাঝে ভবিষ্যতের নেতা, শিক্ষক, আলেম—দেশ গড়ার কারিগর জন্ম নেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ড. মো. সাইফুল ইসলাম সোহেল, সহযোগী অধ্যাপক (মেডিসিন), চাঁদপুর মেডিকেল কলেজ,
অ্যাড. মুহাম্মদ শাহজাহান মিয়া, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর জেলা,
আলহাজ্ব আব্দুছ শুকুর মস্তান, সভাপতি, আল-আমিন মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি,
হাফেজ মাও. ইসমাইল হোসেন আজাদ, প্রধান উপদেষ্টা, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন,
মো. মজিবুর রহমান মস্তান, সদস্য, আল-আমিন মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি,
জনাব মো. ফরিদ আহম্মদ মস্তান, সদস্য, আল-আমিন মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি,
আলহাজ্ব মো. মোশারফ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চাঁদপুর,
শেখ আবুল খায়ের মো. ছালেহ, সাবেক জিপি, চাঁদপুর জেলা,
জনাব এএইচএম জামাল সাকিব, ব্যবস্থাপনা পরিচালক, আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস লি.,
হাফেজ মাও. আসাদুজ্জামান দেওয়ান, চেয়ারম্যান, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন,
জনাব মুহাম্মদ নুরুল ইসলাম, সেক্রেটারি, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা, মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাগণ, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষার্থীদের অর্জন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিশেষ অতিথিরা তাদের উদ্দেশ্যে শুভকামনা জানান।
এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ এবং অর্থমূলক পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের জন্য সম্মানিত হয়ে আনন্দিত এবং তাদের ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
