
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ কে এম ইসমাম-এর কাছ থেকে মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আঃ রশিদ পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা যুব জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ এম ইদ্রিস খান, মতলব পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ জসিম উদ্দিন প্রধান, সহ-সেক্রেটারি মিজানুর রহমান, মোঃ শাহ আলম, জাহাঙ্গীর মজুমদারসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহকালে জামায়াত নেতারা বলেন, ডা. আব্দুল মোবিন একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এ সময় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয় এবং আইনানুগ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

















