বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শাখার উদ্যোগে নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল ও কাউন্সিলর প্রার্থী, ভোট কেন্দ্র সভাপতি, সেক্রেটারী ও ওয়ার্ড সভাপতিদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট শনিবার সন্ধ্যায় ট্রাক রোড দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, জামায়াতের চাঁদপুর জেলা সেক্রেটারি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া।
শহর জামায়াতের আমীর এড. মো: শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলায়েত হোসেন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হারুন আর রশিদ, শহর সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজসহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
