চাঁদপুর মেঘনায় কারেন্ট জাল দিয়ে মাছ শিকার : ২৬ জেলে আটক

চাঁদপুর নৌ-সীমানার মেঘনায় অবৈধভাবে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে ২৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ । শনিবার(১৪জুন) ভোররাত থেকে রোববার (১৫জুন) দুপুর পর্যন্ত হরিনা ফেরিঘাট, রাজরাজেশ্বর, আলুর বাজার, আনন্দ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করা হয়। আটক জেলেদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল, ৩টি বেহুুন্দি জাল ও ৭টি নৌকা জব্দ করা হয়।

চাঁদপুর নৌ পুলিশ কর্মকর্তা জানান, নদীতে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত কারেন্ট জাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয় এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।