রবিবার , মার্চ ৮ ২০২৬
২৯ আগস্ট শুক্রবার মধ্য ইচলী শহর জামায়াতের ১১ নং ওয়ার্ড সম্মেলন উপলক্ষে মিছিল শেষে বক্তব্য রাখছেন ওয়ার্ড আমীর অধ্যাপক মোঃ ওমর ফারুক।

চাঁদপুর পৌর ১১ নং ওয়ার্ড মধ্য ইচলীতে জামায়াতের  মিছিল 

আগামী ২৯ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁদপুর শহর জামাতে ইসলামীর ১১ নং ওয়ার্ড সম্মেলনের লিফলেট বিতরণ, মিছিল ও সমাবেশ করে ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মিছিলে নেতৃত্ব দেন ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ ওমর ফারুক ও সেক্রেটারী মোঃ শরীফ খান।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতা মাওলানা সিদ্দিকুর রহমান, মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক মাহাবুবুর রহমান, আব্দুল গফুর মোল্লা, মাজেদ ভুইয়া, হাসান মস্তান, মোঃ আমির হোসেন, বিএম হারুন, শাহআলম খলিফা, শাহজাহান কবিরাজ, মজিবুর রহমান ভুইয়া, মোঃ সোহেল বেপারী, রাসেল বেপারি, মনির গাজী, প্রমূখ।
লিফলেট বিতরণ ও মিছিল শেষে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ ওমর ফারুক তিনি বলেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করি। আমরা মানুষকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ আমরা সফলতার দিকে এগিয়ে যাবো।