চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চিহ্নিত ৬ সদস্যকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
বুধবার (২৫ জুন) দুপুরে এতথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
তিনি বলেন, যৌথ বাহিনী মঙ্গলবার (২৪ জুন) দিনগত রাত আড়াইটার দিকে শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকায় তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য মাইন ভুঁইয়া (১৭), মো. সিফাতুল্লাহ (১৬), মো. নেয়ামত (১৭), মো. সবজি (১৭), মো. সিমুলেশন ব্যাপারী (১৮) ও মো. ইয়াসিন গাজীকে (১৮) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
