হাজীগঞ্জ উপজেলায় শনিবার তিনজনের করোনা পজিটিভ এসেছে। নতুন ৩ জনসহ করোনা আক্রান্ত দাঁড়ালো ২২ জনে।
একজন ৩ জুন বুধবার হাজীগঞ্জ বাজারের চৌধূরী পাড়ায় করোনা উপসর্গে মারা যাওয়া জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার বলিয়া গ্রামের কেশিয়ার বাড়ির বাসন্দিা।
অন্য দুইজন পৌরসভার ৯নং ওয়ার্ডের কংগাইস গ্রামের বাসিন্দা একজন সাংবাদিক সাইফুল ইসলাম সিপাত ও সদর ইউনিয়নের মাতৈন গ্রামের বাসিন্দা।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহম্মেদ চিশতী বিষয়টি নিশ্চিত করেন। তাদের আবাসস্থল লক ডাউন করা হবে বলে জানায় প্রশাসন।
উল্লেখ্য, শনিবার পর্যন্ত হাজীগঞ্জ উপজেলায় ২২ জন করোনায় আক্রান্ত, ৫ জন সুস্থ্য, ৪ জন মারা গেছে বলে নিশ্চিত করেন স্বাস্থ্য কর্মকর্তা।
–হাজীগঞ্জ প্রতিনিধি
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
