কচুয়া উপজেলার বদরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৩টা কচুয়া উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর ১ কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাদ্দিস আবু নছর আশরাফী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।”তাই সবাইকে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
বাংলাদেশ জামাত ইসলামি কচুয়া উপজেলার শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা আব্দুস ছামাদ আযাদী এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া পৌরসভা আমির অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকিরুল্লাহ শাহাজুলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাফেজ এমদাদ উল্লাহ রফিকী, মাওলানা নজির আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন অফিস সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রধান, এবং অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকিরুল্লাহ শাজলী, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া পৌরসভা।
এছাড়া সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জসিম উদ্দিন মিয়াজী উপস্থিত থেকে দলীয় কর্মী ও সাধারণ ভোটারদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভাস্থলে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার — বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
