কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় ১নং ওয়ার্ডের বারৈয়ারা এলাকা থেকে গণসংযোগটি শুরু হয়ে ৩নং ওয়ার্ডের গোবরখোলা এলাকায় গিয়ে শেষ হয়।
গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
তিন সকল সাধারণ মানুষের কাছে দলের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। এসময় তিনি একটি সুন্দর, সুস্থ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত কচুয়া গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্য বাস্তবায়নে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রার্থীকে পেয়ে স্থানীয় জনসাধারণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাত মেলিয়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ২নং পাথৈর ইউনিয়নের আমির মাওলানা শহীদুল্লাহ, সেক্রেটারি মোঃ আবু ইউসুফ উদয়, ২নং পাথৈর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ঢাকা মহানগরীর নেতা ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, যুব বিভাগের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর পাটোয়ারী, যুব বিভাগের সভাপতি ইউসুফ পাটোয়ারী, ১নং ওয়ার্ড সভাপতি নুরে আলম সিদ্দিকী, ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা শফিউল্লাহ, বদরুদ্দোজা খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
