হাইমচরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও পদযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাইমচরে বিশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে হাইমচর উপজেলা ওলামা দলের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমানউল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম শফিক। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আনসারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমানউল্লাহ বেপারী বলেন, বাংলাদেশ বর্তমানে দুর্নীতি ও ঋণের চাপে রয়েছে। তাঁর দাবি, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে ক্ষমতায় বসেছে। এ সময় তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন।

তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর তাঁরা স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি। বিভিন্ন সময় নিজ বাড়িতে অবস্থান করতে না পেরে অন্যের বাসা-বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। এমনকি বিভিন্ন বাগানেও তাঁদের সময় কাটাতে হয়েছে।

হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম শফিক তাঁর বক্তব্যে ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় আদর্শের ভিত্তিতে দেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠা করেন।

আলোচনা সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একটি বিশাল মিছিল উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে হাইমচর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আনসারীর নেতৃত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর