হাইমচর থানা ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নেতৃবৃন্দ হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ উপজেলার শান্তি-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।