গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রির্পোটার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গ্রেফতারকৃত আসামীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
১১ই আগষ্ট রোজ সোমবার সকাল ১০ ঘঠিকায় সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হাইমচর উপজেলা শাখার প্রেসক্লাবের নেতৃত্বের ব্যানারে, হাইমচর থানা রোড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।এসময়ে বাংলাদেশ সাংবাদিক ফোরামের হাইমচর প্রেস-ক্লাবের সভাপতি মোঃ ফারুক আহমেদ ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপুর পরিচালনায়, বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আলী আকবার মাওলানা, হাইমচর প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মোঃ আবুল কালাম আজাদ, এজিএম জহির গাজী, যুগ্ন সাধারন সম্পাদক হাসান আল মামুন মোঃ সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ, আইন বিষয়ক সম্পাদক মোঃ শরিফ হোসেন ও সাংবাদিক মোঃ আবু তাহের সরদার মোঃ ইসমাইল হোসেন মোঃ তাজুল ইসমাল ভূইয়া মোঃ মাসুদ আলম রিয়াদ মোঃ কবির কোতোয়াল মোঃ রাসেল বেপারী,মোঃ সৈকেত গাজী।উপস্থিত ছিলেন হাইমচর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, সাধারন সম্পাদক মনির হোসেন হাফেজ ছৈয়াল,নজির আহমেদ দেওয়ান মোঃবোরহান উদ্দিন জুটন হাইমচর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সোলায়মান মিয়া প্রমুখ।এ সময় হাইমচর কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
