মঙ্গলবার , এপ্রিল ২৮ ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ পালনে চাঁদপুরে প্রস্তুতি সভা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস ২০২৫ পালনে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’-এর প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৩ জুলাই ২০২৫) রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভায় তিনি বলেন, “১৪ জুলাই শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে সকল শিক্ষার্থী ও সংবাদকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া, জেলায় নিহত ৩১ শহীদের স্মৃতিতে নির্ধারিত স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

জুলাই-আগস্ট গণআন্দোলন স্মরণে মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—
শহীদদের স্মরণে উপাসনালয়ে দোয়া,
Julyforever.gov.bd ওয়েবসাইট উদ্বোধন,
‘July Women’s Day’ উপলক্ষে নারীদের অবদানভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী,
প্রতীকী ম্যারাথন,
Abrar Fahad স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী,
শহীদদের কবরের পাশে বৃক্ষরোপণ,
গ্রাফিতি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা,
“জুলাইয়ের মায়েরা” অভিভাবক সমাবেশ,
“Journalists of July” চলচ্চিত্র প্রদর্শনী,
মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি,
“Spotlight on July Heroes” প্রদর্শনীসহ ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম।

জেলা তথ্য অফিস, জেলা শিক্ষা অফিস, ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে। প্রতিটি কর্মসূচির জন্য পৃথক উপ-কমিটি গঠন করা হয়েছে।

জুলাই ২৪, ৩১ এবং ৫ আগস্টে স্কুল-কলেজে চলচ্চিত্র প্রদর্শন, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

জেলা প্রশাসক আরও জানান, সকল কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার, স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্যরা নিয়োজিত থাকবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুচিত্র রঞ্জন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ ফাহিম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ, অ্যাড. ইকবাল বিন বাশার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী সহগণমাধ্যমকর্মীরা।