চাঁদপুরে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন শহীদ পরিবারের সদস্যদের হাতে এসব সঞ্চয়পত্র তুলে দেন।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, এই প্রথম ১৯ শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে ১ কোটি ৯০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়েছে। এতে শহীদ পরিবারের ২৩ পরিবার এই সুবিধাভোগ করবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুর জেলায় ৩১ শহীদ পরিবার। সবগুলো পরিবারের সঞ্চয়পত্র একসঙ্গে আসেনি। সরকারের বাজেটের বিষয়ও আছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি পরিবার ৩০ লাখ টাকা করে সঞ্চয়পত্র পাবেন। প্রথম পর্যায়ে আমরা ১৯ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান করেছি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা সহ অন্যান্য
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
