স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা, কফিন মিছিল ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে
ঢাকার মানিক মিয়া এভিনিউ এর শহীদ ওসমান হাদীর জানাযার নামাজ সরাসরি প্রজেক্টরের মাধ্যেমে পদর্শণ সহ এই আয়োজন করা হয়।
জানাজার নামাজ পূ্র্বে বক্তব্য রাখছেন সাধারন শিক্ষার্থী পক্ষে বক্তব্য রাখছেন সাইফুদ্দিন হিশাম, শহর জামায়াতের আমীর অ্যাড: শাহজাহান খান, গন অধিকারের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, এনসিপির আহবায়ক মাহবুব আলম, ছাত্রদল কলেজ সম্পাদক ফয়সাল। গায়েবানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজার নামাজে ইমামতি করেন মাও: সাইফুদ্দিন আল আমিন।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে শহীদ ওসমান হাদী দেশ গড়তে চেয়েছিলেন, তার সেই অসমাপ্ত কাজ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, আগামীর বাংলাদেশে কোনো ধরনের অরাজকতা এ প্রজন্ম মেনে নেবে না। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
জানাজার নামাজের পূর্বে উপস্থিত সবার অংশগ্রহণে শপথ বাক্য পাঠ করান আল আমিন একাডেমির প্রভাষক ও সংগঠক নিয়াজ মোর্শেদ।
জানাজা শেষে শিক্ষার্থীদের উদ্যোগে একটি কফিন মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
কফিন মিছিলটি চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বাইতুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
